1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মাদক ব্যবসায়ী আটক

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নে শনিবার (২৭ জানুয়ারী) নিয়মিত অভিজান কালে  পেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. মহসিন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত মো. মহসিন হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ব্রামা পাড়া এলাকার সফিকুর রহমানের ছেলে। পুলিশের দেওয়া তথ্যমতে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে গুপ্টি ইউনিয়নের বৈচাতলী এলাকায় ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই)মো. ইসমাইল হোসেন’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈচাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. মহসিন হোসেন কে ৬ বোতল পেন্সিডিলসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, মো. মহসিন হোসেন’র বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে। সে আন্তজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় মাদক ও চুরির মামলা রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com