নড়াইল জেলার কালিয়া উপজেলার ডহর চাচুড়ী গ্রামের আব্দুল মানানের ছেলে জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানার ০৪ তারিখ ২৬,৬,২০১৫ নং মাদক মামলায় যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামি কে গ্রেফতার করে।
দীর্ঘদিন নিরলস প্রচেষ্টার পর কালিয়া থানার এস আই, সঞ্জয় সরকার এ,এস,আই, হাফিজুল ইসলাম, সঙ্গীয় ফোর্স নিয়ে , গোপন সংবাদের ভিত্তিতে চাচুড়ী এলাকা থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক কারবারি জাকির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয় কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন বাংলাদেশ পুলিশ তাদের দ্বায়িত্ব পালনে বদ্ধপরিকর, সাজা প্রাপ্ত আসামি জাকির হোসেন কে দ্রুত আদালতে প্রেরণ করা হয়েছে। এবং এলাকায় কোন মাদকের ব্যবসার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না।