1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ বগুড়া সোনাতলায় ৩ পিস ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইনসহ ছবি গ্রেফতার : ৪ মাসের করাদন্ড বগুড়ায় দির্ঘদিন অবহেলিত রাস্তার ফিটিং কাজের উদ্ভোদন

মাদারগঞ্জে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-১ আহত ৩

মোঃ শাকিল খান 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে ৮টা ৩০ মিনিট সময় জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার বালিজুড়ী বাজারের মামুনুর রশিদের ছেলে। আহতরা হলেন, নিহত শিশুর মা বিথি (৩৫), জোনাইল ফকিরবাড়ি এলাকার ওয়াজেদ ফকিরের স্ত্রী সামিরা (৪০) এবং একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী সেলিনা (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে কালুর মোড় থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র (স্থানীয়ভাবে কাকড়া গাড়ি হিসেবে পরিচিত) গাড়ির সঙ্গে জামালপুর থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিদকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ফিডার মোঃ রইছ উদ্দিন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে দুর্ঘটন স্থলে পৌঁছে যায় এবং উদ্ধার দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। আহত তিন নারীর মধ্যে নিহত শিশুর মার পায়ের এবং হাতের হাড় ভেঙ্গে যায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনা কবলিত মাহিন্দ্র ও সিএনজিটি জব্দ করেছে। মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গাড়ি দুটি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com