1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

মাদারগঞ্জে নাশকতায়-২ এবং ইয়াবাসহ আটক ৩

মাজহারুল ইসলাম মিন্টু
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ এবং ইয়াবাসহ এক যুবকসহ ৩ জন কে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে কামরুল ইসলাম (৪২) ও শেখ মনির সরকার (৩০) কে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়া (২৬) কে মাদক মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে কামরুল ইসলাম হাটমাগুড়া এলাকার জহরুল হকের ছেলে। জোড়খালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও হাটমাগুড়া বাজারের ঔষধ ব্যবসায়ী। শেখ মনির সরকার গুনারীতলা দিকপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। মাদারগঞ্জ উপজেলা মৎস্যজিবী লীগের সদস্য। মনির সরকার জানায় ইউনিয়ন পরিষদের চাউল বিতরণের ভিডিও ফেসবুকে পোস্ট করায় আমাকে মারধোর করে পুলিশে ধরিয়ে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাদারগঞ্জের চর ভাটিয়ানি এলাকা থেকে ২৫ পিস ইয়াবা সহ হৃদয় মিয়া নামে এক যুবককে আটক করেছে ফাঁড়ী থানা পুলিশ। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান কামরুল ও মনির কে তদন্ত প্রকাশিত হিসেবে চিহ্নিত করে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতেও অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com