ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাদারীপুরে গণভোটের প্রচারে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনেএ সম্মেলন অনুষ্ঠিত হয়।জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ।
বক্তারা ইমামদের উদ্দেশ্যে বলেন, মসজিদে ওয়াজ ও বয়ানের সময় কোরআন-হাদিসের আলোকে সমাজের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরতে হবে।
পাশাপাশি গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে গণভোটের বিষয়টি ভালোভাবে পড়ে ও বুঝে সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করার আহ্বান জানিয়ে আরও বলেন, ইমামদের বক্তব্য মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করে ও গুরুত্ব দেয়—তাই এই ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাই সকলকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।