1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

মান্দায় আগুনে পুড়লো দুই দোকান দগ্ধ ১

এনামুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে দুটি দোকান। সোমবার দুপুরে উপজেলার ফেরিঘাট সেতুর পূর্বপাশে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। এতে দুই দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় সেকেন্দার আলী (৬০) নামের এক বৃদ্ধ দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামের বাসিন্দা। অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর গ্রামের প্রসোনজিৎ ম-ল ও দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামে সাগর হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাগর হোসেনের তেলের দোকানে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের ভেতরে থাকা পেট্রোল ও অকটেনের কন্টেইনারে আগুন ধরে বিস্ফোরিত হয়।

মুহুর্তে আগুন পাশের ভেটেরিনারি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানমালিক সাগর হোসেনের বাবা সেকেন্দার আলী দগ্ধ হন। এ প্রসঙ্গে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুই দোকানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com