1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

মান্দায় রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬ 

এনামুল হক 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নওগাঁ সদর থানার চকরামপুর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার মৃত কাদিরের ছেলে রবিউল ইসলাম(৪০) একই গ্রামের সিরাজুলের ছেলে রাজন(৩৫) ও গোয়ালপাড়া, হাঁপানিয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আকরাম (৪৫) ৷
ঘটনার প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য বাবুল আলী জানান, ড্রাম ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিকে পিকআপটি রাজশাহী থেকে নওগাঁর পথে যাচ্ছিলো। পথে শ্রীরামপুরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৩ জন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত আরো ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগীতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিতে কাজ করছে পুলিশ সদস্যরা।
এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। তিনি দৈনিক চেতনায় বাংলাদেশকে  বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন মারা গেছে। আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগীতা করা হচ্ছে। পিকআপটি ভেঙে দুমড়ে মুচড়ে গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com