1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

মামলার হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি

মোঃ মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে
পিরোজপুর আদালতে মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করেন ফয়সাল শেখ (৩২) নামের এক যুবক।
২০ জানুয়ারি২০২৪(শনিবার) সকালে চোরাই মোটরসাইকেলসহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ফয়সাল পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার বাসিন্দা।শনিবার বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান।
এসপি শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার পিরোজপুর আদালতে একাধীক মাদক মামলার আসামি ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিতে আসেন। ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করেন তিনি। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় আসামি ফয়সালকে শনাক্ত করেন। এরপর থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।
এসপি জানান, ফয়সাল শেখ একজন পেশাদার অপরাধী ও একাধিক চুরি ও মাদক মামলার আসামি। এ পর্যন্ত পিরোজপুর সদর থানায় ফয়সালের নামে ২টি চুরি এবং তিনটি মাদক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com