1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মা কে নির্যাতন ও ভরন পোষন না দেয়ায় ছেলে কারাগারে

মোঃ রবিন আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও ভরণপোষণ আইনে দায়ের করা মামলায় মো. হাবিব শেখ (২৫) নামে এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তাকে মেলান্দহ থানা পুলিশ গ্রেফতার করে। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার (২৪ জানুয়ারি) মামলাটি করেন ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের মো. তোফাজ্জল হোসেন। অত্যাচার-নির্যাতন ও ভরণপোষণ না দেয়ায় নিরুপায় হয়ে বৃদ্ধ তোফাজ্জেল তার ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃদ্ধ তোফাজ্জেল ও মাতাত মোছা. হাজেরা বেগমের সাথে উগ্র আচরণ করতো অভিযুক্ত ছেলে হাবিব। এছাড়া বাবা-মা’র দেখাশোনা করতেন না। তার অত্যাচারে অতিষ্ঠ হয়েই তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মেলান্দহ থানার ওসি রাজু আহামেদ বলেন, পিতা-মাতাকে ভরণপোষণ না দেয়ার অভিযোগের মামলায় ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com