রংপুর মিঠাপুকুরে চাঁদা বাজের উৎপাত ও অত্যাচারে এক ইট ভাটার মালিক সিরাজুল ইসলাম ভাটার কার্যক্রম বন্ধ রেখেছে বলে তার অভিযোগ।
জানা গেছে, মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বজরুক নুরপুর (গাছুয়াপাড়া) গ্রামের ইট ভাটা ব্যবসায়ী সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে হযবতপুর গ্রামে এল. বি. এস নামে একটি ইট ভাটার ব্যবসা করে আসছে। ইট ভাটার মালিকের অভিযোগ চলতি মৌসুমে স্থানীয় চাঁদাবাজ বেলাল ও আকতার গং দের সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় দিন ভাটায় গিয়ে মোটা অংকের টাকা চাঁদাদাবীর চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকি প্রর্দশন করে বলে ভাটার মালিক সিরাজুল বলেন। সম্প্রতিতে দাবীকৃত চাঁদা না পাওয়ায় ইট ভাটার অফিসে তালা লাগিয়ে দিয়ে ভাটার ম্যানেজার মোস্তাফিজুর সহ কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে তাদেরকে তাড়াইয়া দেয়। এ ঘটনা বিষয়ে প্রশাসন ও স্থানীয় লোকজন প্রতিবাদ করলেও কোন সফল পাওয়া য়ায়নি। বর্তমানে ভাটার মালিক বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে দিশাহারা হয়ে পড়েছে। এ ব্যাপারে বেলাল গং দের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।