1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মিঠাপুকুরে দ্রুতগামী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহতঃ আহত ১

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরের অদুরে ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাথা নামক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ফাতেমা বেগম (৬০) নামে এক নারী।
​নিহত আনিসুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলার বামনডাঙ্গা উপজেলার রামভদ্র গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা ওই আরোহী মোটরসাইকেলযোগে রংপুর থেকে আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের গড়ের মাথা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকাগামী একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসের চাকায় আরোহী আনিসুর রহমানের মাথা পিষ্ট হয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
​গুরুতর আহত ফাতেমা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ও আহতের মধ্যকার সঠিক সম্পর্ক তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বড় দরগাহ হাইওয়ে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
​মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com