1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মিঠাপুকুরে নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার -২

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর নুরুজ্জামান (৩১) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগরীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এই সাফল্য পায়। গ্রেফতারকৃতরা হলেন, ইকবালপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৪) এবং মোছন মিয়া (৫০)।
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মিঠাপুকুরে এক নৃশংস হামলার শিকার হন নুরুজ্জামান। পরিবারের সাথে পূর্ব বিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নুরুজ্জামানের মায়ের পথরোধ করে শ্লীলতাহানি ও মারধর শুরু করে। মাকে বাঁচাতে নুরুজ্জামান এগিয়ে আসলে আসামিরা তাকে এলোপাথাড়ি মারধর করে এবং অত্যন্ত নৃশংসভাবে তার শরীরের স্পর্শকাতর স্থানে (অণ্ডকোষে) সজোরে লাথি মেরে গুরুত্বর জখম করে। ওইদিনই বিকেলে মিঠাপুকুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মোঃ আবুল কাশেম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২)। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। র‍্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে গত মঙ্গলবার মিরপুর থানাধীন ঈদগাহ মাঠ ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com