রংপুরের মিঠাপুকুরে গতকাল দুপুরে বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু এবং ১০ জন আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও মিঠাপুকুর ফায়ার সার্ভিস ইউনিট সূত্রে জানা যায়, গতকাল ১৮ এপ্রিল দুপুর ১২ টার দিকে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে স্থানীয় সালমারা নামক একটি পুকুরে মাছ ধরছিল জেলেরা। এ সময় পুকুরপাড়ের টঙে বসে শিশু বৃদ্ধ সহ অন্তত ১০/১২ জন এলাকাবাসী দেখছিলেন। এমন সময় প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অন্তত আটজন আহত হন। তার মধ্যে গুরুতর আহত তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদেরকে কৃতপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহতরা হলেনঃ উপজেলার রামেশ্বরপুর মাঝিপাড়া গ্রামের নলিন চন্দ্রের পুত্র মিলন চন্দ্র (৩৫) ও সখিপুর গ্রামের আনছের আলীর পুত্র আবু তালেব (৬৫),
এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।