1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ায় ধর্মসম্মেলন অনুষ্ঠিত খামেনিকে নিয়ে কিছু বিস্ময়কর তথ্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে বগুড়া সাতমাথায় পরিত্যক্ত আ.লীগ অফিসে চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, অপহরণকারী গ্রেফতার নওগাঁর পত্নীতলায় মদ্যপ স্বামী প্রদীপ চৌধুরীর ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ প্রতিমা রানী কুড়িগ্রামের উলিপুরে ব্যক্তিগত বিরোধের জেরে সে‌চের দেওয়ায় চাষাবাদ কর‌তে পা‌রে‌নি এক কৃষক কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ এখন বিদেশে রপ্তানী হচ্ছে! ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আর নেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

মিঠাপুকুরে সরকারী বনের গাছ সাবাড় করছে দস্যু জাহাঙ্গীর

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে দস্যু জাহাঙ্গীর তার দলবল নিয়ে সরকারী বনের গাছ কেটে সাবাড় করছে বলে অভিযোগ বন কর্মকর্তাদের। কথিত এই দস্যু জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর ডাকাত প্রায় ডজন খানেক মামলার আসামীঅভিযোগ রয়েছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্ন-গোপনে থেকে প্রায় প্রতিনিয়ত এই দস্যু জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর ডাকাত বন বিভাগের মিঠাপুকুর রেঞ্জের বিভিন্ন বিটের মুল্যবান আকাশমনি গাছ দীর্ঘদিন ধরে চুরি করে কেটে সরকারী বন বাগান সাবাড় করছে। বন প্রহরীরা বাধা দিতে গেলে তাদেরকে দেশীয় অস্ত্রের আঘাতে করছে আহত। গত মাসে এই দস্যুর আঘাতে আহত হয় ২ বনকর্মী। একাধিক মামলা করেও তাকে দমাতে পারছেন না মিঠাপুকুরের বন বিভাগ। তার বিরুদ্ধে রোড ডাকাতি, ছিনতাই, গরু চুরি, বন চুরিসহ রয়েছে নানা অপরাধেরমামলাবন কর্মকর্তাদের দাবীমতে দেশের ক্রান্তিকাল হতে এ পর্যন্ত এই দস্যু প্রায় আড়াই কোটি টাকার সরকারী বনের গাছ কেটে নিয়ে গেছে এলাকাবাসীও ভয়ে এই দস্যুকে দমনে কোন পদক্ষেপ নিতে সাহস পান না। ফলে দিনের পর দিন সে তার দলবল নিয়ে বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছে বন চুরিসহ নানা অপরাধ। অচিরেই তাকে আইনী প্রক্রিয়ায় দমন/গ্রেফতার করা না গেলে স্থানীয় বন বাগান ধ্বংসসহ আরো নানা অপরাধ সংঘটিত হওয়ার আশংকা করছেন ভুক্তভোগীরামিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত চলমান মামলাসহ বিচারাধীন মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে। অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com