1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩

মিঠাপুকুরে হারিয়ে যাচ্ছে বাশঁ শিল্প

বাবুলাল মার্ডি বিশেষ প্রতিনিধি( রংপুর):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি বাশঁ শিল্প। প্রচীনকালে এক সময় গ্রামের গৃহস্থালি কাজে বাশঁ ও বেতের তৈরি আসবাব পত্রের ব্যাপক ব্যবহার থাকলেও বর্তমানে আধুনিক সমাজে এর ব্যবহার একেবারেই কমে গেছে।
এ জন্য বাজারে বাশঁ ও বেতের আসবাব
পত্রের চাহিদা না থাকায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি এই বাশঁ  শিল্প। বাশঁ ও বেতের শিল্পীরা জীবিকা নির্বাহের জন্য তাদের বাপ দাদার আদি পেশা ছেড়ে দিয়ে এখন নতুন পেশা গ্রহণ করছেন। এখনও যারা পূর্ব পুরুষের এই আদি পেশাটি ধরে আছেন তাদের জীবন চলে কোনো রকম। গতকাল মঙ্গলবার  মিঠাপুকুর উপজেলার দুলহাপুর মাহালী আদিবাসী পাড়ায় গিয়ে দেখা য়ায়,এই গ্রামে কয়েকটি পরিবার বাঁশ শিল্পের সাথে জড়িত থাকলেও এখন হাতে গোনা কয়েক জন মাত্র পেশাটি আঁকড়ে ধরে আছেন।মাহালী পাড়ার বাঁশ শিল্পী পুতুল মুরমু সহ আরো অনেকে জানান, আগে এই শিল্পের বেশ কদর ছিলো,বাজারে বাঁশের তৈরি পন্যের বেচাকেনাও হতো প্রচুর।  এখন কেউ আর গৃহস্থালি কাজে বাশেঁর জিনিষ ব্যবহার করে না। বর্তমানে বাজারে বাশেঁর পরিবর্তে নতুন নতুন প্লাস্টিকের জিনিষপত্র পাওয়া যাচ্ছে এবং এর চাহিদা অনেক বেশি হলেও দাম কম আর এর টিকসই বেশি। এ জন্য এই গ্রামের অনেক শিল্পীরা পূর্ব পুরুষের বাপ দাদার আদি পেশা ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে চলে গেলেও এখনো তিনি আকড়ে ধরে আছেন আদি পেশাটি। মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারের এক বাঁশ শিল্পের ব্যবসায়ী বলেন, এখন বাঁশের মুল্যে অনেক বেশি হলেও বাঁশের তৈরি জিনিস পত্রের মুল্যে নেই। এই পেশায় থেকে জীবিকা নির্বাহ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। কিন্তুু সমাজে এই শিল্পের কদর না থাকায় এক রাশ হতাশার কথা জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com