1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

মিঠাপুকুরে ৫০ বছরের পুরনো সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুর উপজেলার মোগলকোট মৌজায় প্রায় অর্ধশতাব্দীর পুরনো একটি সরকারি যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তার দাবিতে আজ মঙ্গলবার সকালে মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রওশন আরা বেগমের মেয়ে উজালী বেগম অভিযোগ করেন, উপজেলার মোগলকোট মৌজায় তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি প্রায় ৫০ বছর ধরে সরকারিভাবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় প্রভাবশালী দেলোয়ার, ছামছুল, বক্কর, মমিন, কাসেম, আলীম ও রশিদ গংরা গায়ের জোরে রাস্তাটি বন্ধ করে দিয়ে সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করে। এতে রওশন আরা বেগমের পরিবারসহ ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।ভুক্তভোগীরা জানান, এর আগে কয়েক দফায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি দখলমুক্ত করে দেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে যাওয়ার পরপরই অভিযুক্তরা পুনরায় রাস্তাটি বন্ধ করে পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। বর্তমানে সেখানে সরকারি বাধা উপেক্ষা করেই নির্মাণ কাজ চলছে। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে উজালী বেগম বলেন, রাস্তা বন্ধ থাকায় আমি আজ অন্যের জমির আইল দিয়ে অতি কষ্টে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেলোয়ার গংরা শুধু আমাদের পথ বন্ধ করেনি, আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা যেকোনো সময় খুনের শিকার হতে পারি। আমরা প্রশাসনের কাছে বাঁচতে চাই। এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান জানান, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারি রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com