1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ওসি মোস্তফা হাবিবুল্লাহ কে সংবর্ধনা

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট পুলিশ পদক পাওয়ায় কুষ্টিয়ার মিরপুরের ওসি মোস্তফা হাবিবুল্লাহ কে সংবর্ধনা জানালো মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ। গতকাল সোমবার (০৪ মার্চ) সকালে মিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের নেতৃত্বে ওসি মোস্তফা হাবিবুল্লাহ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে  সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া নারী ও শিশু কোর্টের পিপি আলহাজ্ব এড আব্দুল হালিম, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এস এম মাহমুদুল হক,সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা শাবান জোয়ার্দ্দার, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন,ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল,কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান সহ অন্যান্য চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য মোস্তফা হাবিবুল্লাহ গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পিপিএম সেবা পদক লাভ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com