1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

​মো: আমিনুল ইসলাম,
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মরিয়ম আক্তার। এরপর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মো: আমিনুল ইসলাম

​বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আর্জিনা আক্তার। শিক্ষার্থীদের পক্ষে বড় বোনদের বিদায় জানিয়ে আবেগঘন বক্তব্য দেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী নওরিন ফাতেমা। উত্তরসূরিদের ভালোবাসা ও দোয়ার জবাবে বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন হ্যাপি আক্তার

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন: ​জনাব গোলাম মাওলা,জনাব সেলিম মিয়া,নূর মোহাম্মদ স্যার,মোহাম্মদ আলী মেম্বার,দুলাল মিয়া,জহিরুল ইসলাম,মোহাম্মদ মনির হোসেন।

​বক্তাগণ তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পরীক্ষার হল ও পরবর্তী জীবনে নিষ্ঠা ও সততার সাথে পথ চলার পরামর্শ দেন। তারা বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই ছাত্রীরাই ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বর্ণিল বেলুন ও প্যান্ডেলে সাজানো বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com