1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মুন্সীগঞ্জে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার, মালিক শনাক্তে ডিবির অভিযান অব্যাহত

অইদুল ইসলাম( মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই (নিঃ) পলাশ কান্তি রায়। তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে টংগীবাড়ী থানাধীন যশলং ইউনিয়নের হাটখান এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ইয়ারব হাওলাদার-এর বসতবাড়ির পশ্চিম পাশে একটি পুকুরের পশ্চিম পাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কার দখলে ছিল বা এর প্রকৃত মালিক কে—তা শনাক্ত করতে তদন্ত চলছে। জব্দকৃত অস্ত্রের মালিককে গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com