1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

মুন্সীগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের হামলা,নিহত- ১

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা-মারধোরে মোহাম্মদ উজ্জ্বল(৪২)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মাঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ডিস ব্যবসায়ী হুমায়ূন হোসেন ও তাঁর ভাই মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ।নিহত উজ্জ্বল ওই এলাকার শাহজাহান মোল্লার ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাত সাড়ে ১০টার দিকে পাশের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিস ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তাঁর ছোট ভাই সোহেলের নেতৃত্বে ১০-১২ জন মিলে উজ্জ্বলের মাঠাপাড়ার বসত বাড়িতে হামলা চালায়।এ সময় হুমায়ুন,সোহেল ও তাঁদের লোকজন উজ্জ্বলকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.ফেরদৌস হাসান বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই।মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম বলেন,এ ঘটনার মূলহোতা দুই ভাই হুমায়ূন ও সোহেলকে আটক করা হয়েছে।ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com