1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো: বিল্লাল হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২৯ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হাতকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সাংগঠনিক তৎপরতাকে বেগবান করার লক্ষে বাঙ্গরা সদর ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ই সেপ্টেম্বর) বিকেলে বাঙ্গরা জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুল আজিজ এর সভাপতিতে ও বাঙ্গরা ইউনিয়ন যুবদলের সম্পাদক শফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঙ্গরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছির।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সিদ্দিকি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ  বাদশা, সদস্য সচিব জয়নাল মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাছান, সদস্য সচিব সুমন মাষ্টার।
এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি দুলাল মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,  গোলাম মোস্তাফা, নাঈম মিয়া, আবু বক্কর, মহিদ বেপারী, শেখ শফিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নেতাকর্মীদেরকে মানুষের কাছে দেশনায়ক তারেক রহমানের ৩১দফা তুলে ধরে বিএনপির কর্ম পরিকল্পনা নিয়ে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com