1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

মৃত মায়ের জন্য বরফ কিনতে গিয়ে হামলার শিকার সন্তান

Rjau Ahmed
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

এই পৃথিবী আল্লাহতালা তৈরি করেছেন। আর এই সুন্দর পৃথিবীতে আল্লাহতালা মানুষকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আল্লাহতালার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষকে স্বীকৃতি দিয়েছেন এই পৃথিবীতে। এই পৃথিবীতে অনেক হিংস্র জীব জানোয়ার রয়েছে। আজ আমরা মানুষরা নিজেদের আচরণে আশরাফুল মাখলুকাত থেকে সরে এসে জীব জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি। আমরা মানুষরা এই পৃথিবীতে অস্থিরতা সৃষ্টি করছি। মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি আমাদের কোন মায়া দয়া নেই। এই পৃথিবীতে সকল সৃষ্টির এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক তেমনি একজন মানুষের মৃত্যু হয়েছে।    মৃত মায়ের জন্য বরফ কিনতে গিয়ে মোংলা তাজমহল রোডে বাবু শিকারির বরফ কল শ্রমিকদের সাথে বাগ-বিতণ্ডে বরফ কল শ্রমিকদের হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন । আহত মাহফুজুর রহমান মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি রয়েছেন।মাহফুজুর রহমান একজন সহৃদয়বান এবং সুশৃংখল মানুষ।  আহত অপর ব্যক্তি আমিন হোসেন শরীরে আঘাতের চিহ্ন এবং দুর্বিষহ যন্ত্রণা ও অশ্রুসিক্ত কান্না   নিয়ে মায়ের লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। আহত দুজন মংলা কলেজ রোড এলাকার বাসিন্দা। মানুষ হিসেবে আমরা দিন দিন মনুষ্যত্ব হারিয়ে হিংস্র হয়ে যাচ্ছি।সামান্য কিছুতেই একে অপরের প্রতি আঘাত করছি। ন্যূনতম কাণ্ডজ্ঞান এবং মায়া থেকে আমরা অনেক দূরে সরে গেছি। মানুষের মৃত্যুর খবর শুনেও আমাদের এই মন আজ গলে না। কারণ আজ আমরা মানুষ রূপে জানোয়ার হিসেবে স্বীকৃতি তো এই দুনিয়াতে। না হলে মৃত্যুর কথা শোনার পরেও সামান্য বরফ নিয়ে মৃত মায়ের সন্তানের গায়ে হয়তো জানোয়ার ও আঘাত করার আগে একবার চিন্তা করতো। কিন্তু আজ আমরা মানুষরা এই চিন্তা থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ সকল মানুষকে হেদায়েত দারাজ করুন।   নেক্কার জনক এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com