1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

মেহেরপুরের গাংনীতে ককটেল ফাটিয়ে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গাংনী থেকে ধানখোলা সড়কের বিল্লাল নার্সারির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তোভোগী ও পথচারীরা জানায়, বিভিন্ন পেশার মানুষ বাজার থেকে বাড়ি ফেরার পথে গাংনী থেকে ধানখোলা গ্রামের সড়কের বিল্লাল নার্সারীর সামনে ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিরা ০৩ টি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় মোটরসাইকেল আটকিয়ে গাংনী শহরের কাঁচা বাজারের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলাম (২৪) এর কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, উপজেলার কাষ্টদহ গ্রামের শিশিরের কাছ থেকে ১৫০০ টাকা, ধানখোলা গ্রামের মাঝের পাড়ার মুসা আলীর ছেলে বিপ্লবের নিকট থেকে ২০০০ টাকা এবং ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়াও পর্যায়ক্রমে ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তির নিকট থেকে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং ৮ টি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে তার তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com