1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

মোটরসাইকেল চালকের রক্তাক্ত লাশ উদ্ধার!

জাউল করিম (রেজা) 
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়িতে মুজিবুর রহমান (৩০) নামে এক মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়য়নের রক্তছড়ি চা বাগানের পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মজিবুর রহমান একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ীর কৃষক নুরুল আলমের পুত্র। সে পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশি ছিনতাইকারীরা তাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার উপ- পরিদর্শক মুজিবুর রহমান জানান, উদ্ধার করা লাশের মাথায় একাধিক আঘাত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com