1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

যশোরের ‘আড্ডাখানা’য় পঁচা ও বাসি খাবার, ৫০ হাজার টাকা জরিমানা

দেলোয়ার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

পঁচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে যশোর শহরের ‘আড্ডাখানা’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) দুপুরে শহরের মুজিব সড়কে সার্কিট হাউসের সামনে অবস্থিত এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।এর আগে, বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পায়।

অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের ফ্রিজে পঁচা ও বাসি বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যেগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসব খাবার জব্দ করে পরবর্তীতে ধ্বংস করা হয়। এছাড়া পুরো রেস্টুরেন্টের পরিবেশকে অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক নেছার চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, সম্প্রতি বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা ত্রুটি শনাক্ত করে এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com