1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

যশোরের ইছালি মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে কৃষকের মৃত্যু

যশোর জেলা প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেনঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের হাশিমপুর মাঠপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২৬ জানুয়ারি দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের হাশিমপুর মাঠপাড়া পাকা রাস্তায় ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোসলেম তরফদার (৫০)। তিনি মৃত গফুর তরফদারের ছেলে এবং ইছালি ইউনিয়নের হাশিমপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোসলেম তরফদার মাঠের কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তাসিন (২১), পিতা রফিকুল ইসলাম, গ্রাম কাইতখালি, ইউনিয়ন ইছালি।
সংঘর্ষে বাইসাইকেল আরোহী মোসলেম তরফদার ও মোটরসাইকেল চালক তাসিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোসলেম তরফদারকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মোটরসাইকেল চালক তাসিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর ইছালি ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com