1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

যশোরের চাঁদপাড়ায় জমি বিরোধে আপন দুই ভাইকে হত্যার চেষ্টা, গুরুতর আহত

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই ভাই গুরুতরভাবে আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টা ০০ মিনিটের দিকে চাঁদপাড়া গ্রামের ইউনিয়ন কাউন্সিলের সামনে মাঠের মধ্যে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—সুমন আহমেদ রিন্টু (৩৮) ও পিন্টু পারভেজ (৩২)। তারা উভয়েই মৃত আব্দুল আজিজের পুত্র এবং চাঁদপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
স্থানীয় সূত্রে ও মৃত আব্দুল আজিজের বড় ছেলে আবু তালেব জানিয়েছেন তাদের পিতার সম্পত্তির আত্মসাৎ ও এলেকার ভূমিদস্যুরা পূর্ব বিরোধের জের ধরে তার ভাইকে একই এলাকার আব্দুল গফুর (৫৫), আব্দুল খালেক (৬৫), রমজান আলী (৩২), হৃদয় হোসেন (২৪) ও নাজির হোসেন (২৩) সংঘবদ্ধভাবে ভিকটিমদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশি অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে আহত করে। তারা সবাই সন্ত্রাসী ও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।
পরে স্থানীয়রা আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতালের ৩ নং পুরুষ ওয়ার্ড -এ কর্তব্যরত চিকিৎসক তাসনিম মাহমুদ জানান, বর্তমানে তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত দুই ভাইকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com