1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

যশোরে ‘গোফরান বাহিনীর’ প্রধানসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও ল্যাপটপ উদ্ধার

 মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগর থানার আলোচিত চাঁদাবাজি মামলায় বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও গোফরান বাহিনীর প্রধান নাসির শেখ গোফরান এবং তার সহযোগী সোহেল রানাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ছিনতাই হওয়া ইয়ামাহা মোটরসাইকেল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকেলে ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের রামপাল থানার গোবিন্দপুর গ্রামের মৃত ওবায়দুর শেখের ছেলে মো. নাসির শেখ গোফরান (৪০) এবং একই জেলার রূপসা থানার আলাইপুর গ্রামের মো. আব্দুল বারেক রানার ছেলে মো. সোহেল রানা (২৮)।
যশোর অভয়নগর পুলিশ জানায়, গত ১ মার্চ অভয়নগর উপজেলার যোগিনাগপুর গ্রামের দোহেল শিকদারের বাড়িতে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ঘরে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দোহেল শিকদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা নগদ ২০ হাজার টাকা, একটি ইয়ামাহা R15 V3 মোটরসাইকেল, একটি এইচপি ল্যাপটপ এবং একটি ভিভো মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হলে মামলাটি জেলা গোয়েন্দা শাখার এসআই কামরুজ্জামানকে তদন্তভার প্রদান করা হয়।
পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও যশোর জেলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ছিনতাই করা মোটরসাইকেল ও ল্যাপটপ। এ ছাড়া সহযোগী সোহেল রানার হেফাজত থেকে আরও একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
যশোর ডিবি পুলিশ আরও জানায়, মো. নাসির শেখ গোফরান বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও গোফরান বাহিনীর প্রধান। তিনি যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুরসহ খুলনা জেলার ফুলতলা, ডুমুরিয়া, রূপসা, তেরখাদা এবং নড়াইল জেলার কালিয়া এলাকায় সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির বেশি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com