1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

যশোর জেলা জেলখানায় অবস্থানরত সাদ্দাম কান্ডে বাগেরহাটের ডিসি-এসপিকে হু/ম/কি

মোঃ জুম্মান হোসেনঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হু/ম/কি দেওয়ার ঘটনা ঘটেছে।
গত রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গা/লা/গা/ল ও হু/ম/কি দেওয়ার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অ/ক/থ্য ভাষায় গা/লা/গা/ল করে হু/ম/কি দেওয়া হচ্ছে। ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয় অপর প্রান্ত থেকে। বলতে শোনা যায়, ‘এই … কি করছস, সাদ্দামের লগে কি করছস।
এছাড়া ওই কল রিসিভ করার পর পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত থেকে ব্যক্তি। ক্রমাগত অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহারের সঙ্গে সঙ্গে বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি….’, তুই অ্যা/রে/স্ট করায় দিসছ… তুই জানস না… তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে….’।
ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলাবাহিনী সূত্র নিশ্চিত করেছে। এছাড়া ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে এ ভিডিও পোস্ট হচ্ছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী হু/ম/কি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
তিনি জানান, ‘তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা ক্ষতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হু/ম/কি পেয়েছেন।
তিনি বলেন, এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল, সহযোগিতা করেছে। যাই হোক কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাগেরহাটের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম ২৪ জানুয়ারি ২০২৪ সন্ধ্যায় কারাফটকে মৃত স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানের লাশ ৫ মিনিটের জন্য দেখার সুযোগ পান [১, ২, ১৩]। প্যারোলে মুক্তি না পেলেও, মানবিক কারণে স্ত্রী ও সন্তানকে শেষবিদায় জানানোর সুযোগ দেওয়া হয় [১২, ১৪]। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com