1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাইকেল চুরি, সিসিটিভিতে শনাক্ত—গাঁজাসহ আটক

যশোর জেলা প্রতিনিধি : মোঃ জুম্মান হোসেনঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে এক সাইকেল চোরকে আটক করেছে হাসপাতালে কর্তব্যরত দায়িত্বে থাকা
পুলিশ সদস্যরা। এ সময় তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা ও চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
যশোর সদর হাসপাতাল ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা হাসপাতালের অভ্যন্তরে ওভারব্রিজের নিচ থেকে সাইকেল চোর হৃদয় (২০)-কে আটক করেন। আটক হৃদয় লিটন হোসেনের ছেলে। তার বাড়ি সদর উপজেলার সুজলপুর ধর্মতলা এলাকায়।
গোপন তদন্ত অভিযান সূত্র জানা যায় গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল ৫টা ১৫ মিনিটে হৃদয় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের গেটের সামনে থেকে একটি বাইসাইকেল চুরি করে। পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাকে সনাক্ত করা হয়।
আজ আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা, একটি কয়েল কেসসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বর্তমানে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com