1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

যুবকের অস্বাভাবিক মৃত্যু

পরিমল মৃধা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

খুলনায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। খুলনা সদরের বড় মির্জাপুর এলাকায় মিঠুন মন্ডল নামে এক
যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মিঠুন মন্ডল বাগেরহাট জেলার রামপাল উপজেলার সানবান্ধা গ্রামের
মনমোহন মন্ডল এর একমাত্র ছেলে। সে দীর্ঘদিন যাবত বড় মির্জাপুর এলাকার একটা মেসে থাকতো।গতকাল
পুলিশের মাধ্যমে জানা যায় যে, মিঠুন মন্ডল আত্মহত্যা করেছে। তার লাশ গতকাল খুলনা মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে আনা হয়। তারপর আজ তার লাশ এর ময়না তদন্ত করা হয়। আজ বিকাল ৩ টার সময় তার
পরিবারের লোকজনের মাধ্যমে গল্লামারি মহাশ্মশানে তাকে দাহ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট এখনো হাতে
পাওয়া যায়নি। মৃত মিঠুন মন্ডল এর বাবার সাথে কথা বলে জানা গেছে যে- মিঠুন মন্ডল দীর্ঘ দিন উক্ত মেসে
থাকতো।

চার থেকে পাঁচ দিন আগে কিছু লোক তার গ্রামের বাড়িতে যায় এবং তার বাবাকে হুমকি দেয় এবং এটাও
বলে তার ছেলের কাছে তারা এক লক্ষ টাকা পাবে। যদি না দেওয়া হয় তাহলে তার বিপদ হতে পারে। এরপর পাঁচ দিন
পর তার মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশের কথা মতো এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মৃত ব্যক্তির মৃত্যু
এখান থেকে তিন থেকে চার দিন আগে ঘটেছে। এ ব্যাপারে বাড়ির মালিক মুখ খুলতে নারাজ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com