1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

যৌথবাহিনীর অভিযানে শটগানসহ শাহজাহান গ্রেফতার

রেজাউল করিম (রেজা) 
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় শটগান ও কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি উপজেলার বড়য়াকান্দি গ্রামের হাজী মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাহান মিয়া ওরফে সাজা (৫২)।

রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নির্দেশনায় ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী শাহজাহানের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি তল্লাশি করে একটি শটগান ও কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, অভিযানে উদ্ধার করা শটগান ও কার্তুজ অবৈধ এবং এগুলো বৈধ কোনো লাইসেন্সের আওতায় নেই। তবে উদ্ধারকৃত অস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এবং কোন উদ্দেশ্যে তা সংগ্রহ করা হয়েছিল সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে এর পেছনে কোনো সংঘবদ্ধ অস্ত্র চক্র, মাদক ব্যবসা কিংবা অপরাধী নেটওয়ার্ক জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে তার গ্রেফতারের পর এই প্রতিনিধিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে সে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তার প্রভাব ও ভয়ের কারণে এতদিন কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পায়নি। এতে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল বলে জানান তারা।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ভোরের কাগজকে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com