বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে যোগদান করেছেন মো. রুহুল আমিন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাকাবের নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। নওগাঁ জোনে কর্মরত অবস্থায় জোনাল কার্যালয়গুলোর মধ্যে চমৎকার পারফরম্যান্সের জন্য তিনি রাজশাহী বিভাগের ‘শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক’ হিসেবে সম্মাননা অর্জন করেন।
মো. রুহুল আমিন ২০০৭ সালে সিনিয়র অফিসার হিসেবে রাকাবের লালমনিরহাটের হাতীবান্ধা শাখায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি গাইবান্ধা, পাবনা, নওগাঁ ও বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের প্রায় সাতটি শাখায় শাখা ব্যবস্থাপকের দায়িত্ব সামলেছেন।
এরপর ২০২০ সালে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে পদোন্নতি পেয়ে নওগাঁ জোনে জোনাল অডিট অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তাঁর কর্মদক্ষতা বিবেচনায় ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়। কুড়িগ্রামে অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতায় ২০২৩ সালে তিনি ডিজিএম হিসেবে পদোন্নতি পান এবং রাকাবের সবচেয়ে বড় জোন নওগাঁর জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন।
ব্যক্তিজীবনে মো. রুহুল আমিন বগুড়া জেলার গাবতলী থানার বালিয়াদিঘী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর বাবা মো. আব্দুস সামাদ প্রামাণিক এবং মা রওশোনারা বেগম।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে পেশাগত ডিগ্রি ‘জেএআইবিবি’ ও ‘এআইবিবি’ সম্পন্ন করেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনকালে অর্পিত দায়িত্ব বাস্তবায়নে তিনি ব্যাংকের গ্রাহক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
রাকাব বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক ডিজিএম রুহুল আমিন
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
August 31, 2026
কিরগিজস্তানে বৈঠকে বসছেন বিশ্বনেতারা
August 31, 2026
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
August 31, 2026
২ মাসের সফরে আজ নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর
August 31, 2026
পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
August 31, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

পদ্মার পানিতে ডুবছে সড়ক, প্লাবনের শঙ্কায় ১৫ চরের মানুষ
August 31, 2026
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর পানি বাড়তে থাকায় পাকা সড়ক ডুবে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে জাতীয়তাবাদী সমমনা জোটের শুভেচ্ছা
August 31, 2026
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
August 31, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। আজ সোমবার বিকালে

ভারতের বিশ্বকাপ ইস্যুতে তামিম বললেন, ‘সবকিছু প্রকাশ করলে অবাক হবেন, বলতে পারছি না’
August 31, 2026
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনার সময় কী কী

সীমান্তে চোরাচালান ও হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
August 31, 2026
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে