কুমিল্লা জেলার লাকসাম থানার বাকউ দক্ষিন ইউনিয়নের অশ্বদিয়া তারাপুরের ধানের জমির আইলে পাওয়া গেলো কাউসার (28) নামে এক যুবকের লাশ।তার পিতার নাম মৃত হাবিবুর রহমান।
যেখানে তার লাশটি পাওয়া গেলো সেখান থেকে মাত্র পাঁচশত গজ দুরেই তার বসত ভিটা।আজ18 অক্টোবর 2026 সকাল দশটার দিকে প্রথমে একজন তার লাশটি দেখতে পায়।পরে অনেকেই অপস্থিত হলে তাই ভাই লাশটি সনাক্ত করে।
একটি মৃত্যুকে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেক গুলো।প্রথমতঃ এটি কি কনো পরিকল্পিত হাত্যাকান্ড?
দ্বিতীয়তোঃ তার লাশের পাওয়া গেলো অনেক গুলো সিগারেট।
তৃতীয়তঃ যে আইলে তার লাশ পাওয়া গেলো ঐ আইলে ইদুঁর থেকে ফসল রক্ষার জন্য জমির মালিক কারেন্টের আর্থিন বসিয়েছিলেন।
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মতে তিনটির যে কোন একটি কারনেই তার মৃত্যু হতে পারে।কিছুদিন আগে স্থানীয় অর্শদিয়া বাজারে দোকান চুরির ঘটনা ঘটে।ঐ চুরির ঘটনায় অনেক গুলো দামি সিগারেট চুরি হয়।তার লাশের পাশে যে সিগারেট পাওয়া যায় সেগুলোর সাথে চুরি হওয়া সিগারেটের যোগসূত্র আছে কিনা তাও তদন্তের বিষয়।
তবে অনেকে মনে করেন কারেন্টের আর্থিনও মৃত্যুর কারন হতে পারে।
তবে যে আইলে কাউসারের লাশ পাওয়া গেছে সেটা দিয়ে সাধারনত কেউ চলাচল করে না।এখন দেখার বিষয় হলো ভিকটিম ঐ পথে কখন কি কারনে গিয়েছিলেন এবং চুরি হওয়া সিগারেটের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা তা তদন্তের বিষয়।এতোমধ্যে লাকসাম থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।তদন্তের পর বিস্তারিত জানা যাবে।




