1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনীতি করার অধিকার সবার থাকলেও শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা সমীচীন নয়। রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের বিষয় কোনোভাবেই সহনীয় হবে না বলেও উল্লেখ করেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, জনপ্রিয়তা অর্জনের জন্য শুধু মন ভোলানো কথা বলাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব নয়, বরং বাস্তবতা তুলে ধরা জরুরি, তা অজনপ্রিয় হলেও।

কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের কাজ মানুষের জন্য। স্বল্প সময়ের জন্য দায়িত্বে থাকলেও এমনভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের দীর্ঘদিন মনে রাখে।

ডেপুটি স্পিকার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই ভবিষ্যতের রাষ্ট্রনেতা তৈরির মূল কারিগর। তাই শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থেকে শিক্ষাদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা অন্য যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার হাত ধরেই। আর সেই ভিত্তি নির্মাণ করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

কায়সার কামাল বলেন, শুধু বিদ্যালয়ের ভবন নির্মাণ বা অবকাঠামো উন্নয়ন করলেই চলবে না। শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থী যখন বিদ্যালয়ে আসে, তখন সে কেবল কোনো অভিভাবকের সন্তান নয়, সে শিক্ষকেরও সন্তান।

দেশে নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার মান ও মূল্যবোধের চর্চায় আগের তুলনায় পরিবর্তন এসেছে। এর ফলে সমাজে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব রাজা হান্নান তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম, মিনহাজ বেগম, বনানী জামিল ও শিউলি রানী চন্দ। এ সময় উপজেলার ১৭২টি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com