1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী তানোরের এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, তিনজন আটক

মোঃ নাসিরউদ্দিন সিনিয়র সটাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে ভূমি সংক্রান্ত শুনানিকালে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের ওপর মারমুখী আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের জমিলা, হরিশপুর গ্রামের হাফিজুর রহমান (৪৫) ও আওয়াল (২৬)।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে ভূমি সংক্রান্ত শুনানির সময় তারা মারমুখী আচরণ করেন, এসিল্যান্ডের টেবিলে চাপড়ান এবং অন্যান্য কর্মকর্তা ও সেবাপ্রার্থীদেরও হুমকি দেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদি হয়ে মামলা করেন (মামলা নম্বর ১৭), এতে দণ্ডবিধির ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
তানোর থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, “সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সহকারী কমিশনার শিব শংকর বসাক এই ধরনের আচরণকে “অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়” হিসেবে উল্লেখ করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com