1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

রাজাপুরের এক প্রতিবন্ধীর চুরি হওয়া ২ টা ছাগল পিরোজপুর থেকে উদ্ধার করেছে ভান্ডারিয়া পুলিশ -গ্রেপ্তার ২

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির জেলার রাজাপুর থেকে এক প্রতিবন্ধীর চুরি হওয়া দুটি ছাগল পিরোজপুরের ভান্ডারিয়া থেকে উদ্ধাের করেছে পুলিশ। আজ শনিবার সকালে ভান্ডারিয়া বাজারের পশুর হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন  মোঃ আবু তালেব হালদার (২৩) নেছারাবাদ থানার সারেংকাঠি গ্রামের বাদশা হালদার এর পুত্র। অপর আসামী হলো মোঃ লাল মিয়া বেপারী (৬০) ভান্ডারিয়ার জমিরতলা এলাকার মৃত সুলতান মল্লিক এর পুত্র।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নির্দেশে ভান্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে আজ সকালে ভান্ডারিয়া বাজারের ছাগলের হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ মুকিত হাসান খাঁন  আরো জানান ছাগল দুটোর প্রকৃত মালিক প্রতিবন্ধী রিপন হাওলাদার শারীরিক প্রতিবন্ধী বিধায় তার সহায়-সম্বল ছিল উক্ত ছাগল দুটি যা গত রাতে আনুমানিক ১.০০ টার দিকে চুরি হয়। ভিকটিম তার ছাগল সনাক্ত করে হাতে পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com