1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সাতমাথায় পরিত্যক্ত আ.লীগ অফিসে চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, অপহরণকারী গ্রেফতার নওগাঁর পত্নীতলায় মদ্যপ স্বামী প্রদীপ চৌধুরীর ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ প্রতিমা রানী কুড়িগ্রামের উলিপুরে ব্যক্তিগত বিরোধের জেরে সে‌চের দেওয়ায় চাষাবাদ কর‌তে পা‌রে‌নি এক কৃষক কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ এখন বিদেশে রপ্তানী হচ্ছে! ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আর নেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক কেন্দুয়ায় নববধূর বিষ পানে আত্মহত্যা : পরিবারের দাবি পরিকল্পিত হত্যা কেন্দুয়ার কারাবন্দী মো. ইসহাকের মৃত্যু “কেশবপুরে ফেসবুক মন্তব্য নিয়ে সংঘর্ষ—পৌর বিএনপির (সাধারণ সম্পাদক) শহিদের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ থানায়” বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, অপহরণকারী গ্রেফতার

মোস্তফা কামাল 
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরনের পর ৪দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে অপহরণকারী। রাজারহাট থানা পুলিশ ৪দিন পর অপহৃতা ধর্ষিতাকে রংপুরের কাউনিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে। এসময় পুলিশ অপহরণ করে ধর্ষন করার অপরাধে রায়হান কবির(৩০)কে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রবি চন্দ্র রায়ের মেয়ে ও দশম শ্রেনির ছাত্রী(১৫) গত সোমবার(২৪ফেব্রুয়ারী) সকালে বাড়ি থেকে সিঙ্গেরডাবরীহাট স্কুল এন্ড কলেজে যায়। সারাদিন পরও সে বাড়িতে ফিরে না যাওয়ায় বাড়ির লোকজন তাকে আত্মীয় ও বন্ধু-বান্ধবদের বাড়িতে খুঁজতে থাকে। ওইদিন রাতে পরিবারের লোকজন জানতে পারে,তার মেয়েকে একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের বখাটে ছেলে রায়হান কবির(৩০)ও তার লোকজন স্কুলে যাওয়ার পথিমধ্যে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। শনিবার(২৮ফেব্রুয়ারী) রাজারহাট থানা এসআই বাদশা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কাউনিয়া সদর থানার সহযোগীতায় কাউনিয়া থানার পাশ থেকে অপহৃতাকে উদ্ধার করে এবং রায়হান কবিরকে গ্রেফতার করে রাজারহাট থানায় নিয়ে আসে।  অপহৃতা মেয়েটি জানায়, তাকে অপহরণ করার পর একটি বাড়িতে নিয়ে গিয়ে রায়হান কবির নামের এক যুবক জোরপূর্বক ধর্ষণ করেছে।  এ ঘটনায় রাজারহাট থানায় ২০০০সালেরর নারী ও শিশু নির্যাতন দর্মন আইন (সংশোধীত ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১, তারিখ ০১/০৩/২৬ইং। রোবাবার(১মার্চ) এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, অপহৃতা মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। ধর্ষন হয়েছে কিনা  ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে ধর্ষিতার ২২ধারায় আদালতে জবানবন্দী গ্রহন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com