1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

রানীশংকৈলে পৌর শহরে ১ নারীর জানাজায় পুরুষের মৃত্যু

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে সিদ্দিকুর রহমান সিদ্দিক (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান সিদ্দিক ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে কৃষক সিদ্দিকুর রহমান সিদ্দিকের বাড়ির পিছনে এক মহিলার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজার নামাজে বৈদ্যুতিক আলোর জন্য অস্থায়ীভাবে তাঁর বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়।
জানাজার নামাজ শেষে কৃষক সিদ্দিকুর রহমান সিদ্দিক সেই সংযোগের তার খুলতে যায় এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে হাত দিলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com