1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি — মাহবুবের রহমান শামীম নেছারাবাদে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: একজন গ্রেপ্তার ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

রাবি ডিবেটিং অর্গানাইজেশনের নেতৃত্বে মেহেদী-রায়হান

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৬৬৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের (রুডো) ২০২৪-২৫ সেশনে ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান খানকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রায়হান হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ মে) রাতে রুডোর উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম নতুন এই কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অরিত আহসান ওহি, মোজাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ বিন আয়াতুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক মানতাসা আমিন অরণি, জুঁই আক্তার ও কাউসার আহমেদ। সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিউ ও সহ-সাংগঠনিক সম্পাদক মিশাদ ইসলাম। অর্থ সম্পাদক নিশাত তাসনিম মৃদুলা ও সহ-অর্থ সম্পাদক সানজিদা ইসলাম সানিয়া। প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সন্ধি, সহ-প্রচার সম্পাদক বিল্লাল হোসেন। বিতর্ক ও প্রশিক্ষণ সম্পাদক তরিকুল ইসলাম তিশান। দপ্তর সম্পাদক মনজুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সোহাগ হোসেন। শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কামরুল হোসেন।
এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- সৈকত বিশ্বাস, নূর নবী ও মিজানুর।রহমান কণিক।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রুডোর উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম বলেন, বিতর্ক অঙ্গনে রুডো বেশ অগ্রণী ভূমিকা পালন করছে। আশা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে গোটা বাংলাদেশ থেকে রুডোর বিতার্কিকরা শিরোপা ছিনিয়ে আনবে। রুডোর উত্তরোত্তর সফলতা কামনা করছি।
উল্লেখ্য, রুডো ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে পরের বছরই জাতীয় পর্যায়ে ১১টি শিরোপা অর্জন করেছে। সর্বশেষ কুষ্টিয়া বঙ্গীয় বিতর্ক প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়নশিপ অর্জন করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com