1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

রাবি নতুন সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক আ. ন. ম. ওয়াহিদ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।রবিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রাবি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন শিক্ষক। আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। বিএনপিপন্থী সাদা দল থেকে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মোর্ত্তুজা। এছাড়া বিএনপিপন্থী বিদ্রোহী প্রার্থী ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আরিফুর রহমান। ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হন হলুদ প্যানেলের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। অধ্যাপক গোলাম মোর্ত্তুজা পেয়েছেন ৩১৯ ভোট এবং অধ্যাপক মো. আরিফুর রহমান পেয়েছেন ৫০ ভোট।
নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য বলেন, এই বিজয়ের মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমার উপর একটি গুরুদায়িত্ব ন্যাস্ত করেছেন। আমি তাদের ম্যান্ডেটকে সুবিবেচনায় নিয়ে আগামী দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স ও অন্যান্য নিয়মকানুন দ্বারা সুষ্ঠুভাবে  পরিচালিত হতে পারে তার জন্য সর্বোত্তম শ্রেষ্ঠ অব্যাহত রাখব। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ শিক্ষার্থীদের অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সিন্ডিকেট ভূমিকা রাখার চেষ্টা করব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com