1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার। শেখ জাবের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ, এলাকাজুড়ে আনন্দ-উৎসব বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ। নওগাঁ সদর-৫ আসনের এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ।

‎রাস্তা চলাচলে কয়রার মানুষের ভোগান্তির শেষ কোথায়

এস কে এম মহসিন রেজা
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

‎ ছবিতে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটি একদিকে যেমন মানুষের চলাচলের অন্যদিকে এটি কপোতাক্ষ নদের জোয়ার ঠেকাতে বেড়িবাঁধ ও বটে। রাস্তা বা বেড়িবাঁধ যেভাবেই আমরা দেখিনা কেনো, এটি দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ চলাচল করে।১০ বছরের অধিক সময় ধরে রাস্তাটির বেহাল দশা।কোথায় ইট উটে ন্যাড়া হয়ে গেছে। আবার আনেক স্হানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে।আবার কোথাও কোথাও মাঠি ধ্বসে পড়েছে।রাস্তা পাশে বসবাসকারীদের পায়ে হেটে ছাড়া চলাচলের বিকল্প কোন ব্যবস্হা নেই। বলছিলাম কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজার হতে বাগালী লঞ্চ ঘাট পর্যন্ত  প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার কথা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করাই ইট উঠে খানাখন্দে পরিনত হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোটো বড় দুর্ঘটনা।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বগালী, শেওয়াড়া, লালুয়া-বাগালী গ্রামের মানুষের স্বাস্থ্য কমপ্লেক্স,  উপজেলা সদর ও জেলা শহরের যোগাযোগের এক মাত্র রাস্তা এটি। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ছাড়াও পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করেন। শুকনো মৌসুমে কোন রকমে পায়ে হেটে চলাচল করলেও  বর্ষা মৌসুমে এই রাস্তা কর্দমাক্ত হয়ে বাড়ে ভোগান্তি । তখন নদী পথে ট্রলার এক মাত্র ভরসা।এলাকাবাসী  বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানালেও কোন লাভ হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com