1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকী আজ নির্বাচন শেষে আবারো চুরি: সোনাগাজীতে মাদ্রাসা ও মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের ফার্নিচার ব্যবসায়ী মো. আজিজুল হক(মনা) অনন্ত নিদ্রায় কক্সবাজার পেকুয়ায় ১০বসতঘর পুড়ে ছাই টেকনাফে জেলের জালে ধরা পড়েছে ২০০কেজির বিশাল মাছ, বিক্রি ৪০হাজার টাকায় সাংবাদিকদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ‘র মতবিনিময় রাজবাড়ীর ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মন্ত্রী হিসেবে দেখতে চায় রাজবাড়ীবাসী গাইবান্ধা-১ আসনে ফলাফল বাতিল ও পুনরায় ভোটের দাবি বিএনপি বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক

মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

আগামী ৪ বছরের জন্য ড. এস এম আব্দুর রাজ্জাক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক।গত রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাককে উপাচার্য পদে নিয়োগ করা হলো নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।গত ৩১ আগস্ট রুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এরপর থেকে নিয়মিত উপাচার্য ছাড়াই চলছিল রুয়েটের কার্যক্রম। ডিনদের সর্বসম্মতিক্রমে পুরকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com