1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের ফার্নিচার ব্যবসায়ী মো. আজিজুল হক(মনা) অনন্ত নিদ্রায়

দেওয়ান মাসুকুর রহমান 
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
   শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ফেব্রোয়ারী ২০২৬: শ্রীমঙ্গল কাকিয়ায় বাজার  গ্রীন ভিউ রেষ্ট হাউজের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অনন্ত নিদ্রায় শায়িত  শ্রীমঙ্গলের পরিচিত ফার্নিচার ব্যবসায়ী, মেসার্স আলী ফার্নিচার  মালিক মো.আজিজুল হক (মনা)  ( ৪০)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ ফেব্রোয়ারী ২০২৬) রাত ০৮টার দিকে।
পরিবার সূত্রে জানা গেছে, আজিজুল হক (মনা)তার নিজ ব্যবহৃত হিরো হোন্ডা নিয়ে 
ব্যাবসায়ীক কাজে মৌলভীবাজার জেলায় গিয়েছিলেন। ফেরার পথে কাকিয়ায় বাজার গ্রীণ ভিউ রেস্টহাউজ  এর সামনে  আসলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভেনএর সাথে সামনা সামনি  সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা  করেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মো. আজিজুল হক (মনা) শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোড় কাকিয়ার পুল ৬নং আশিদ্রোন ইউনিয়নের  স্থায়ী বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর । তিনি দীর্ঘদিন শ্রীমঙ্গল আলী  ফার্ণিচারের নামে কালিঘাট রোডে এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন ৩ ভাইয়ের মধ্যে তৃীতিয় । মৃত্যুকালে তিনি ১ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার আত্মীয়দের মধ্যে গণমাধ্যমকর্মী দেওয়ান মাসুকুর রহমানের মামাতো ভাই । তিনি জানান— “মনা ভাই ছিলেন অত্যন্ত পরিশ্রমী, নম্র ও সৎ একজন মানুষ। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
এদিকে,  আজিজুল হক মনার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এক শোকবার্তায় তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় সমাজের একজন সৎ ব্যবসায়ী মো. আজিজুল হক মনার  মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ জোহর শহরের কালিঘাট রোড বায়তুল আমান জামে মসজিদে  তার  জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে  কালিঘাট রোড, কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয় ব্যবসায়ী মহল, প্রবাসী সংগঠন ও সাধারণ মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা বলেন, “ আজিজুল হক (মনা) ছিলেন একজন সৎ ও জনপ্রিয় উদ্যোক্তা, যিনি এলাকায় তরুণদের আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করতেন।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com