1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

রুয়েটে গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধীনে পরিচালিত ২০২৩-২০২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি প্রতিবেদনের উপর এক সেমিনার হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে এই সেমিনার হয়।
অনুষ্ঠানের উদ্বোধনের পর ৫৬ জন গবেষক দিনব্যাপী টেকনিক্যাল সেশনে ২০২৩-২০২৪ অর্থবছরে তাদের গবেষণা প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।
গবেষণা সম্প্রসারণ দপ্তরের সেকশন অফিসার প্রকৌশলী মো. রাইসুল ইসলাম সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, গবেষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com