1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩

রূপগঞ্জে দিপু ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
‎‎নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি)দিনব্যাপী মুড়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ব্রাহ্মণগাঁও এলাকায় এ প্রচার প্রচারণা চালানো হয়।
‎রূপগঞ্জ থানা বিএনপির সদস্য ‎দেওয়ান আলী নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি শতাধিক সাধারণ মানুষ এ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।‎প্রচারণাকালে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়া, লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূইয়া, থানা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক  আমির হামজা, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য সৈয়দ গোলাপ, যুবদল নেতা শাহিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মূল দলের সদস্য মো. খোকন ও মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ইয়াদ আলী।
‎এসময় নেতাকর্মীরা বলেন, এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে বিজয়ী হবেন। দিপু ভূইয়া এমপি হলে রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবে এবং তিনি রূপগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com