1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতির তদন্তের নির্দেশ হাইকোর্টের!

মোঃ আব্দুল কুদ্দুস 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
মোঃ আব্দুল কুদ্দুসঃ পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে, নিয়োগ জালিয়াতি সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিটে রূপপুর প্রকল্পে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম তদন্তের নির্দেশনা চাওয়া হয়।
‘মোটা অঙ্কের ঘুষে বড় পদ, জাল সনদে স্থায়ী চাকরি’ শিরোনামের প্রতিবেদনে দাবি করা হয়, দেশের সবচেয়ে ব্যয়বহুল ও স্পর্শকাতর প্রকল্পগুলোর একটি হওয়া সত্ত্বেও এখানে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের পরিবর্তে অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, প্রকল্পের দীর্ঘমেয়াদি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এ ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এক হাজার ৮০০ জনের বেশি জনবল নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে প্রায় এক হাজার ৪০০ জনকে রাশিয়ার রোসাটম টেকনিক্যাল একাডেমি-তে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তবে ২০১৯ ও ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে জাল সনদ, ভুয়া অভিজ্ঞতা সনদ, ঘুষ ও স্বজনপ্রীতির বিস্ফোরক অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে আদালতের নির্দেশে এখন উচ্চপর্যায়ের তদন্ত শুরু হতে যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com