1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

রেলপথ অবরোধ করে গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ

মো: আখতারুজ্জামান সোহাগ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বরাদ্দের সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এতে ঢাকা–রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর শিমুলতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া এলাকায় গিয়ে ঢাকা–রাজশাহী রেলপথে অবস্থান নেয়। রেললাইন অবরোধের ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়।
বিক্ষোভকারীদের দাবি, উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রস্তাব কারিগরি শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। তারা এই সুপারিশ অবিলম্বে বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, রেলপথ অবরোধের কারণে কয়েকটি স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com