1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

রৌমারীতে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ জামাই-শাশুড়ি আটক, উদ্ধার নগদ ১ লক্ষ ৮২ হাজার টাকা

আশরাফুল ইসলাম মোল্লা
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামে পুলিশি অভিযানে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা সহ জামাই ও শাশুড়িকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বাবুল মিয়া (৩২) ও মোছাঃ মর্জিনা খাতুন (৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০ জুলাই (রবিবার) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মর্জিনা খাতুনের নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে অংশ নেওয়া রৌমারী থানার চৌকস টিম জানায়, বেশ কিছুদিন ধরেই তারা ইয়াবা বিক্রির সাথে জড়িত। অভিযানের সময় তাদের হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির বিপুল নগদ অর্থ জব্দ করা হয়।
এ ঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র ওসি মোঃ বজলার রহমান জানান, “গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা রৌমারী এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে নিশ্চিত তথ্য রয়েছে।”
স্থানীয় জনগণ এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com