1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

লক্ষ্মীপুরের জনসভায় পরিবর্তনের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

মোঃ শাহ পরান  
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ ভোট দিয়ে তাদের জোটকে নির্বাচিত করলে বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্য ও উন্নয়নের রাজনীতি করবে জামায়াত। পুরনো বিষয় নিয়ে দ্বন্দ্বে না জড়িয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। পুরনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না, পেছনের দিকে দৌড়াব না। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই।”

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে তরুণদের অপমান করা হবে না। তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

“প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই, যাতে প্রতিটি যুবক গর্ব করে বলতে পারে—আমিই বাংলাদেশ।”

তিনি আরও জানান, ১১ দলীয় নির্বাচনী ঐক্যে ৬২ শতাংশ প্রার্থী তরুণ। আগামীর নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, “একদিকে মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের ওপর হামলার ঘটনা ঘটছে। ভোটের আগের আচরণই বলে দেয় ক্ষমতায় গেলে কী হতে পারে।”

দেশের গত কয়েক দশকের রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও মানুষের অধিকার হরণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় জনগণ। নতুন ধারার রাজনীতির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকসুর ভিপি সাদিক কায়েম, শিবিরের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী, জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com